মাস্ক পরার নিয়ম শিথিল করলো দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪০ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের টিকার একটি ডোজ যারা নিয়েছেন তাদের জন্য বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে দেশটির সরকার ৷
বুধবার করোনা বিষয়ক এক মিটিং এ প্রধানমন্ত্রী কিম বু-কিউম বলেছেন, যারা কমপক্ষে করোনার একটি ডোজ পেয়েছেন তারা জুন থেকে বড় সমাবেশে একত্র হতে পারবেন ৷ আর তাদের জন্য বাইরে মাস্ক পরার আদেশ তুলে নেওয়া হলো৷ খবর এএফপির।
এছাড়া অক্টোবরে কোয়ারেন্টাইন ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি ৷ দেশের প্রবীণদের টিকা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে ৷ সেপ্টেম্বরের মধ্যে পাঁচ কোটি ২০ লাখ মানুষের কমপক্ষে শতকরা ৭০ ভাগের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার ৷
বর্তমানে সাত দশমিক সাত শতাংশ মানুষ একটি ডোজ পেয়েছেন ৷ ৬০ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে শতকরা ৬০ ভাগ মানুষ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন ৷
-জেডসি
