পটুয়াখালীতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ তরুণ আটক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০৪:৩১ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পুলিশ তিন তরুণকে আটক করেছে। উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করায় এ তিনজনকে আটক করা হয়।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে ওই বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।
জানা গেছে, ওই ইউনিয়নের চরগঙ্গা গ্রামের কুদ্দুস গাজীর ছেলে জাহিদ, মতলেব গাজীর ছেলে রনি ও আব্দুল মজিদ ঢালীর ছেলে আবু তালেব দুপুর ১টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে এক ছাত্রীকে উত্যক্ত করে। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাঙ্গাবালী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করা হয়।
জানা গেছে, পুলিশ ওই তিন তরুণকে আটক করে থানায় নিয়ে গেছে।
