ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৯:৫০:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনা করোনার টিকা মৃত্যু রোধে ৯৭ শতাংশ কার্যকর: সমীক্ষা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২৯ মে ২০২১ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

উরুগুয়েতে করোনাভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে ভ্যাকসিন করোনায় মৃত্যুর হার ৯৭ শতাংশ পর্যন্ত রোধ করতে পারে। উরুগুয়ে ব্যাপকভাবে চীনের ভ্যাকসিন প্রয়োগে এই ফলাফল পেয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় এক রিপোর্টে বলেছে, যারা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের করোনাভাইরাসের সংক্রমণ ৫৭ শতাংশ কমেছে এবং ইনটেনসিভ কেয়ারে ভর্তি ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।

বৈজ্ঞানিক গবেষণা রিপোর্টে দেখা যায়, করোনার অন্যান্য ভ্যাকসিনের তুলনায় চীনের সিনোভাকের তৈরি ভ্যাকসিন ব্যাপকভাবে কার্যকর। এই ভ্যাকসিন চীনে এবং আরো প্রায় দুই ডজন দেশে প্রয়োগ করা হচ্ছে।

চিলি গতমাসে প্রাথমিক রিপোর্টে বলেছে, চীনের করোনাভ্যাক করোনা সংক্রমণ ৬৭ শতাংশ এবং মৃত্যু হার ৮০ শতাংশ রোধ করেছে।

ব্রাজিলে করোনাভ্যাকের পরীক্ষামূলক ট্রায়ালে দেখা গেছে, এই ভ্যাকসিন করোনা রোধে ৫০ শতাংশ কার্যকর। তবে তুরস্ক বলেছে, এটি ৮০ শতাংশের বেশি কার্যকর।

উরুগুয়ে ১ মার্চ থেকে টিকাদান কার্যক্রম শুরু করেছে। দেশটি ৮০ শতাংশের বেশি করোনাভ্যাক ব্যবহার করেছে।