ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:১৪:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী

প্রকাশিত : ১১:০০ এএম, ৮ আগস্ট ২০১৪ শুক্রবার | আপডেট: ১১:০২ এএম, ৮ আগস্ট ২০১৪ শুক্রবার

mukul_salahuddin_1372238503_1-s1স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৮৪ তম জন্মবার্ষিকী । দেশের এই মহিয়সী নারী ১৯৩০ সালের এইদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির জনক বঙ্গবন্ধুর সাথে তাকেও ঘাতক-খুনীরা হত্যা করে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাণী দিয়েছেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৮৪ তম জন্মবার্ষিকী জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বনানী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত বঙ্গমাতারা সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন, সভাপতিমন্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল ইসলাম আমিন ও এম এম কামাল হোসেন প্রমুখ। মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সকালে বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন্নেছার কবরে শ্রদ্ধা জানানো এবং বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। ছাত্রলীগ এ উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করেছে। 0৮.০৮.২০১৪