বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় পদক বাতিলের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২ জুন ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব, পদক ও সনদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এই সিদ্ধান্ত দ্রুত কার্যক্রর করা হবে বলে জানান তিনি।
বুধবার (২ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ কথা জানান।
যে চার খুনির রাষ্ট্রীয় পদক বাতিল করা হবে তারা হলেন- মেজর ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, শিগগিরই গেজেট জারি করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, যাচাই-বাছাইয়ের পর খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে গত বছরের ডিসেম্বরে চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব বাতিল করা হয়।
-জেডসি
