করোনা ডিজিটাল ট্রাভেল সার্টিফিকেট চালু করলো ইইউ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৭ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস মহামারিতে পরস্থিতি স্বাভাবিক করে তুলতে বহুল প্রতিক্ষিত ডিজিটাল কোভিড-১৯ ট্রাভেল সার্টিফিকেট চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবারে এই সার্টিফিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ইইউ।
গ্রীষ্মের ছুটিতে এই সার্টিফিকেট ভ্রমণকারীদের পরিকল্পনা শুরু করার অনুমতি দেবে। আগামী মাসে মহাদেশজুড়ে এটি চালু হতে পারে।
কমিশনের মতে, ডিজিটাল কোভিড সার্টিফিকেট ইইউ নাগরিকদের ভাইরাসে সংক্রামিত হওয়া বা পুনরুদ্ধার হওয়ার তথ্য দেবে। এতে একটি ডিজিটাল স্বাক্ষরসহ একটি কিউআর কোড থাকবে। তাতে সব তথ্য থাকবে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই সার্টিফিকেট থাকলে ইউরোপের ভ্রমণকারীদের কোনো বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না। এখন পর্যন্ত এই সার্টিফিকেট চালুর সিদ্ধান্ত নিয়েছে বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, জার্মানি, গ্রীস, ক্রোয়েশিয়া এবং পোল্যান্ড।
পহেলা জুলাই থেকে মহাদেশজুড়ে এটি চালু হবে। স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষার কমিশনার স্টেলা কিরিয়াকাইডস বলেন, ইইউর ডিজিটাল কোভিড সার্টিফিকেট করোনা মহামারিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিকে ইউরোপের সাতটি দেশ ভ্রমণকারীদের ডিজিটাল কোভিড সার্টিফিকেট দেয়া শুরু করেছে। এই সাতটি দেশ হচ্ছে, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানি, গ্রিস, ক্রোয়েশিয়া, ও পোলান্ড।
যারা ইতোমধ্যে করোনা ভ্যাকসিনের ফুল ডোজ নিয়েছেন, কিংবা করোনা থেকে পুরোপুরি সেরে উঠেছেন অথবা ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে তারা বিনা বাধায় এই দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন। এই তিন শর্ত যারা পূরণ করতে পারছেন তাদের ডিজিটাল গ্রিন সার্টিফিকেট নামে কোভিড ট্রাভেল সার্টিফিকেট দিচ্ছে এই সাত দেশ।
-জেডসি
