ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১২:২৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইয়েমেনে বিস্ফোরণে পাঁচ শিশুসহ ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৬ জুন ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইয়েমেনে একটি পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ বিস্ফোরণে পাঁচ শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। শনিবার সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত মারিব অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও মারিব প্রশাসন হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করছে। হুতির ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রশাসন দাবি করছে। তবে এ বিষয়ে হুতি বিদ্রোহীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন মানুষ মারাত্মক দগ্ধ হন। তাদের উদ্ধার করে মারিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ১২ জনকে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে পাঁচজন শিশুও আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


-জেডসি