ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১২:৩৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুই দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৬ জুন ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই দিন বিরতির পর জাতীয় সংসদের বৈঠক শুরু হয়েছে। রবিবার বেলা ১০টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

২ জুন চলমান একাদশ সংসদের ১৩তম ও বাজেট অধিবেশন শুরু হয়। এর পরদিন সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন।


-জেডসি