ভারতে করোনায় আরও ২২১৯ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩১ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতজুড়ে গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল মৃতের সংখ্যা। একদিনে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২১৯ জন। এছাড়া একই সময়ে দেশটিতে ৯২ হাজার ৫৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৯২ হাজার ৫৯৬ জন নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৬৯ জন। এছাড়া গত একদিনে ২ হাজার ২১৯ জন নিয়ে মোট প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৫২৮ জন।
তবে মানুষ নতুন করে গৃহবন্দী হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন মোট ১২ লাখ ৩১ হাজার ৪১৫ জন। একটা সময় অ্যাকটিভ কেস বাড়তে থাকায় হাসপাতালে বেড সঙ্কট, অক্সিজেন সঙ্কটে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সেই সাথে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৬৬৪ জন। এখনো পর্যন্ত দেশটিতে ২ কোটি ৭৫ লাখ ৪ হাজার ১২৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন ২৩ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। সূত্র : সংবাদ প্রতিদিন
-জেডসি
