ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৯:৫০:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফোর্বসের তালিকায় বিশ্বে ৩০তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ৩ নভেম্বর ২০১৭ শুক্রবার

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩০তম অবস্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী ফোর্বস এ তালিকা করেছে। ২০১৫ সালের এ তালিকায় ৫৯তম ছিলেন প্রধানমন্ত্রী। গত বছর ছিলেন ৩৬তম। এবার আরও ছয় ধাপ এগিয়ে তাকে স্থান দেওয়া হয়েছে ৩০তম।

বুধবার নতুন এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা দেওয়ার পাশাপাশি বিশ্বের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২১ জনের নাম স্থান পেয়েছে।

এবার শেখ হাসিনাকে ‘লেডি অব ঢাকা’ আখ্যায়িত করে ফোর্বস-এ বলা হয়েছে, শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার অঙ্গীকার করেছেন। তিনি তাদের জন্য দুই হাজার একর জমি বরাদ্দ দিয়েছেন। যা মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির অবস্থানের পরিষ্কার বিপরীত।

গত বছর তালিকায় ২৬ নম্বর অবস্থানে থাকা সু চি এবার ৩৩তম। ক্ষমতাধর ১০০ নারীর প্রথম পাঁচজন হলেন যথাক্রমে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, যুক্তরাষ্ট্রের মেলিন্ডা গেটস, সেরিল স্যান্ডবার্গ ও মেরি ব্যারা।