করোনায় মৃত্যু ৭৮, বেড়েছে সংক্রমণ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
ফাইল ছবি।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭৮ জনের। করোনা শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। হিসাব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন।
এতে আরও বলা হয়, করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৭৮ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৬২৬ জনের মৃত্যু হলো। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
