ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৬:১৬:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিশরে দুই নারী টিকটকারের জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মানব পাচার ও সমাজের নীতি বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মিশরের দুই নারী টিকটকারকে জেল দিয়েছে দেশটির ক্রিমিনাল কোর্ট। তাদের মধ্যে মাওয়াদা আল আদহাম নামে একজনকে ছয় বছর হানিন হোসসামকে ১০ বছর কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুজনকেই দুই লাখ মিসরীয় পাউন্ড জরিমানা করেছে আদালত।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত রবিবার ২৩ বছর বয়সী মাওয়াদা আর ২০ বছর বয়সী হানিনকে এ সাজা দেওয়া হয়। তাদের বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত অভিযোগ ছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে বৈষয়িক সুবিধা নিতে তারা সমাজের নীতি ও মূল্যবোধের বিপরীতে কিশোরী-তরুণীদের ব্যবহার করার অভিযোগ ছিল।

টিকটকে তাদের মিলিয়নের বেশি ফলোয়ার ছিল। আর্থিক সুবিধা পেতে তারা টিকটক দিয়ে নারীদের বিভ্রান্ত করছিল বলে আদালতে অভিযোগ আনা হয়েছিল। এর আগে একই ধরনের অভিযোগে চলতি মাসে রিনাদ ইমাদ নামে মিশরীয় আরেক টিকটকারকে তিন বছরের জেল এবং এক লাখ মিসরি পাউন্ড জরিমানা করেছিল দেশটির আদালত।

-জেডসি