ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৩:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যশোরে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরে করোনায় ও উপসর্গে আরও অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের মাঝে করোনা শনাক্ত হয়েছে। মৃত ১০ জনের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ছিল এবং বাকিরা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে উচ্চ ঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে লকডাউন চলছে। করোনা সংক্রমনের হার উর্দ্ধমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও ৭ দিন । সেইসাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

যশোর জেনারেল হাসপাতালের আর এম ও ডাক্তার আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ শতাংশ। মারা গেছেন ১০ জন। এদের মধ্যে ৬ জন করোনা রোগী ও ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪২ জন। যশোর জেনারেল হাসপাতালের করোনা শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চাপের মধ্যে রয়েছেন চিকিৎসকরা।

যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন সদর উপজেলায় ১ জন, অভয়নগর উপজেলার ১ জন, মনিরামপুরের ১ জন,চৌগাছা ১ জন, শার্শার ১ জন ও ঝিকরগাছা ১ জন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধি-নিষেধ এলাকাভিত্তিক থেকে জেলায় সম্প্রসারণ করা হয়েছে। যা কার্যকর করতে প্রশাসন আরো কঠোর হবে। ওষুধের দোকান ছাড়া সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহণ বন্ধ থাকবে ৷

-জেডসি