নাটোরে বিলে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০১:২৪ পিএম, ৫ নভেম্বর ২০১৭ রবিবার
নাটোর জেলার নলডাঙ্গায় হালতি বিলের পানিতে ডুবে হিমেল হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার করেরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। হিমেল একই এলাকার দন্ত চিকিৎসক সুমন আহমেদের ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নেয়ামুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে বিলে ভাসমান একটি চাড়িতে খেলা করছিল কয়েকজন শিশু। এ সময় অসাবধানতাবসত হিমেল চাড়ি থেকে বিলে পড়ে ডুবে যায়।
স্থানীয় লোকজন বিষয়টি জেনে হিমেলের পরিবারকে খবর দেয় এবং হিমেলকে খুঁজতে পানিতে নামে। প্রায় পৌনে এক ঘণ্টা বিলের পানিতে খোঁজাখুজির এক পর্যায়ে হিমেলের লাশ উদ্ধার করা হয়।
