ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৪:০২:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ফের বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ ভারতে করোনার সংক্রমণ মাঝখানে কিছুটা কমে ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুও বেড়ে দাড়িয়েছে ১২৫৮ জনে। রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অর্ধলক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনে। করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বেড়ে ৯৬ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন।

দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। শনিবার ১ হাজার ১৮৩ জনের মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। একইদিন মোট শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার বেলা সোয়া ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৩৯ লাখ ৩২ হাজার ৯৫২ জন। আর আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৪১৯ জন।

-জেডসি