ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২১:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খুলনা বিভাগে করোনায় আরও ২৮ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছেন প্রাণঘাতী ভাইরাস করোনা। প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে বিভাগটিতে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন।

রোববার (২৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় পাঁচজন, বাগেরহাটে পাঁচজন, যশোরে চারজন, নড়াইলে চারজন, কুষ্টিয়ায় চারজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় দুজন এবং মেহেরপুরে দুজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।

-জেডসি