ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১০:০০:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লকডাউনে মাঠে থাকবে তিন বাহিনী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে এবং বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিন সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার। তবে ১ জুলাই থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে।

আশা করা হচ্ছে টিকা কার্যক্রম আর বন্ধ হবে না জানিয়ে জাহিদ মালেক বলেন, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বঙ্গভ্যাক্সকে সহযোগিতা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ধাপ উতরে এলেই তারা দেশে টিকা উৎপাদনের অনুমতি পাবে।

তিনি জানান, এখনো হাসপাতালে যথেষ্ট বেড আছে, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত আছে, ওষুধের কোনও ঘাটতি নেই।


-জেডসি