ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৪:০২:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় আরও ৯৭৯ মৃত্যু, শনাক্ত ৪৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে দিন দিন কমে আসছে করোনার সংক্রমণ ও মৃত্যু। অল্প পরিমাণে হলেও ভারতে গত কয়েকদিন ধরে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে কমে এসেছে নতুন সংক্রমিত মানুষের সংখ্যা। এছাড়া প্রায় আড়াই মাস পর দেশটিতে দৈনিক মৃত্যু নেমে এসেছে এক হাজারের নিচে।

সোমবার (২৮ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় চার হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২ লাখ ৭৯ হাজার ৩৩১ জনে।

অন্যদিকে ভারতে আড়াই মাস পর দৈনিক মৃত্যু নেমেছে হাজারের নিচে। সর্বশেষ গত ১৩ এপ্রিল দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল হাজারের নিচে। এরপর থেকে এই সংখ্যা কেবলই বাড়ছিল। মে মাসের শুরেুতে তা চার হাজার ছাড়িয়ে যায়। তবে কঠোর বিধিনিষেধ ও কার্যকর লকডাউনের কারণে দেশটিতে বর্তমানে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় ৩০০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৬ হাজার ৭৩০ জন।

-জেডসি