ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৪:০৪:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাসায় ঢুকে স্ত্রী-কন্যাসহ পুলিশ অফিসারকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুর্বৃত্তের গেরিলা হামলায় একজন বিশেষ পুলিশ কর্মকর্তাসহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। সোমবার ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, ওই ঘটনায় এসপিও ফৈয়াজ আহমেদ, তার স্ত্রী ও কন্যা নিহত হয়েছেন।

জানা গেছে, রোববার রাত সোয়া ১০ টা নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় হামলাকারীরা ৪১ বছর বয়সী স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) ফৈয়াজ আহমেদের বাসায় ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের সাহায্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করায় তারা নিহত হয়েছেন।

ওই ঘটনায় গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালের উদেশ্যে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা ফৈয়াজ আহমেদকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরেই মারা যান তার স্ত্রী। আহত পুলিশ কর্মকর্তার কন্যাকে উন্নত চিকিৎসার জন্য অনন্তনাগ জেলা হাসপাতালে পাঠানো হলে গভীর রাতে তার মৃত্যু হয়।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয় সন্ত্রাসীরা অবন্তিপোরার হরিপরিগাম এলাকায় এসপিওর উপরে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে। গোটা এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে হামলাকারীদের ধরতে মাঠে নেমে পড়েছে।

-জেডসি