ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৪:০২:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে দুই নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে পৃথক দুটি ঘটনায় এলোপাতাড়ি গুলিতে দুই নারী নিহত হয়েছেন। এবিসি নিউজ ও ফক্স নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার রাতে ঘটে যাওয়া গুলির ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৯টার কিছুক্ষণ আগে সাউথ শোর এলাকায় একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি করে একজন। এ ঘটনায় নিহত হয়েছেন এক নারী। আহত হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরসহ চার জন।

হতাহতরা ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে স্থানীয় সময় রাত ১১টার দিকে শিকাগোর মার্কেট পার্ক এলাকায় আরেকটি এলোপাতাড়ি গুলির ঘটনায় নিহত হন এক নারী। আহত হন অন্তত আট জন। গোলাগুলির ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। এতে আহত হয় আরো দুজন।

-জেডসি