ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রামেকের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৪ জুলাই ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই ১২ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।

রবিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সারাদেশেই করোনার প্রকোপ বেড়েছে। এর মধ্যে রাজশাহী, খুলনাসহ উত্তরবঙ্গে কিছু অঞ্চলে মৃত্যু ও শনাক্ত প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক রোগীর মৃত্যুর খবর আসছে।

-জেডসি