ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১:৫৩:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে একদিনে করোনায় ৭২৩ মৃত্যু, শনাক্ত ৩৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৫ জুলাই ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে দুই শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২ হাজার ৭২৮ জন।

সোমবার (৫ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় সাড়ে তিন হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ২২৯ জনে।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৪২ হাজার মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ৫ লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় সাড়ে ৩ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ৭১ জন।

-জেডসি