ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১:৫৩:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫৫৩, শনাক্ত ৩৪৭০৩

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসে ৪ লাখ ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর আক্রান্ত হয়েছে প্রায় ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৩২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় পাঁচ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৩২ জনে।

মঙ্গলবার (৬ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় দুইশো। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩ হাজার ২৮১ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় ৫২ হাজার মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ হাজার।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৪ লাখে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১৮ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৩৫৭ জন।

-জেডসি