অস্ট্রেলিয়ার পার্লামেন্টে জুলিয়া ব্যাঙ্কসের শ্লীলতাহানির অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
অস্ট্রেলিয়ার সাবেক সাংসদ জুলিয়া ব্যাঙ্কস অভিযোগ করেছেন, ২০১৭ সালে সংসদে একজন পুরুষ সাংসদ তাকে অশোভনভাবে স্পর্শ করেছিলেন। স্মৃতিকথায় ব্যাঙ্কস এই অভিযোগ করেছেন। তার অভিযোগ, ওই পুরুষ সাংসদ তার পায়ের উপরের দিকে স্পর্শ করেছিলেন। ঘটনাটি পার্লামেন্টের একটি ভোট সেশনে ঘটেছিল বলে জানিয়েছেন তিনি। সূত্র, বিবিসি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযোগ সম্পর্কে তারা জানতেন না। কিন্তু এই ধরনের আচরণ ‘সম্পূর্ণরূপে অনুচিত’।
জুলিয়া ব্যাঙ্কস যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার নাম প্রকাশ করেননি। তিনি বলেছেন, ‘আমি ও অন্য সাংসদরা রাতের বেলা সংসদের ভোটের জন্য অপেক্ষা করছিলাম। তখন তিনি আমার পাশে এসে বসেন এবং আমার হাঁটুর উপর তার হাত রাখেন। এরপর আস্তে আস্তে হাত উপরের দিকে নিতে থাকেন।’
জুলিয়া ব্যাঙ্কস এর আগে অস্ট্রেলিার রাজনীতিতে নারী-বিদ্বেষ নিয়ে কথা বলেছেন। ২০১৮ সালে তিনি লিবারেল পার্টি ত্যাগ করেন। সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দল ত্যাগ করেছিলেন। এরপর স্কট মরিসন ক্ষমতায় আসেন।
-জেডসি
