ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৮:৩৪:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিদেশগামীদের করোনার টিকা দেয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিদেশগামী কর্মীদের আজ বুধবার থেকে করোনাভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার সাতটি কেন্দ্রে সকাল ৯টা থেকে সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসীদের ফাইজারের টিকা দেয়া শুরু হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে সৌদি আরব প্রবাসী মো. সাইফুলকে প্রথম টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাইফুল বলেন, মঙ্গলবার (৬ জুলাই) রাতে মোবাইলে এসএমএস পেয়েছি। ফরিদপুর থেকে টিকা নিতে এসেছি।

তিনি আরও বলেন, টিকা নেওয়া ছাড়া বিদেশ গেলে অনেক টাকা খরচ হতো। ফরিদপুর থেকে আসতে কিছু টাকা খরচ হলেও টিকা নিতে পেরেছি এটাই বড়। এ মাসেই আমি সৌদি আরব চলে যাব।

বিএসএমএমইউ’র ডেপুটি ডিরেক্টর ড. খোরশেদ আলম জানান, এ কেন্দ্রে প্রতিদিন তিনশর মতো সৌদি আরব ও কুয়েতগামীকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। সম্ভব হলে আরও বেশি পরিমাণে বিদেশগামীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এদিকে প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, ঢাকার সাতটি কেন্দ্রে প্রতিদিন ১ হাজার ৪০০ জন বিদেশগামীকে টিকা দেওয়া হবে। পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

-জেডসি