ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রূপগঞ্জে জুস কারখানায় আগুনে ৪০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় একটি ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির ভবনে বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে আগুন লাগে।

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় একটি ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির ভবনে বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে আগুন লাগে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জুস কারখানায় আগুনে অন্তত ৪০ জন মারা গেছে। এখনও উদ্ধারকাজ চলছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধন ঘটনাস্থল থেকে দুপুর দেড়টা নাগাদ সাংবাদিকদের জানান, অন্তত ৪০টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে।

দেবাশিষ দেবাশিষ বর্ধন আশঙ্কা প্রকাশ করেন যে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ঘটনাস্থলে থাকা রূপগঞ্জ থানার একজন পুলিশ সদস্য  জানান, ওই কারখানায় কাজ করতেন, এমন অনেকের স্বজনেরা ঘটনাস্থলে ভিড় করেছেন।

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় একটি ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির ভবনে বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে আগুন লাগে।

আগুন লাগার পর সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বলা হয়েছিল, আগুনের ঘটনার পর তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।