ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় খুলনা বিভাগে আরও ৭১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন এক হাজার ৬৫৬ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।

এর আগে গত বুধবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। ওইদিন সর্বোচ্চ এক হাজার ৯০০ জনের দেহে করোনা শনাক্ত হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়।

এছাড়া বাগেরহাটে দুইজন, যশোরে ৯ জন, নড়াইলে একজন, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৯ জন, কুষ্টিয়ায় ১৪ জন, চুয়াডাঙ্গায় ছয়জন ও মেহেরপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিভাগটিতে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৬৯ হাজার ১৮৭ জন করোনা পজিটিভ হন। মারা গেছেন এক হাজার ৪৮৭ জন।