ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বোনকে বাঁচাতে গিয়ে দুই বোনেরই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বগুড়ার শেরপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই বোনোর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জেমি খাতুন (১১) ও তার ফুফাতো বোন কাজিপুর উপজেলার বেলতোল গ্রামের সুমন মিয়ার মেয়ে মীম খাতুন (১২)। তারা দুইজনই ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার বেলা ১১টার দিকে পুর্বপাড়ার নুরুল ইসলামের পুকুরে মিম আক্তার, মামাতো বোন জেমি আকতার, মামাতো ভাই আলিফ ও সাদিক গোসল করতে নামে। মিম ও জেমি বেশি পানিতে গেলে তারা ডুবে যায়।
 
এসময় ফুফাতো বোন মীমকে বাচাঁতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জেমি খাতুনও মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাদেরকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

এ বিষয়ে শেরপুর থানার খারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘পানিতে ডুবে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। কারও কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’