ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:২২:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিলেটে পাথর চাপায় ৪ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৩৩ এএম, ৮ নভেম্বর ২০১৭ বুধবার

সিলেট জেলার কানাইঘাটের বাংলা টিলা এলাকায় পাথর চাপা পরে ৪ জন শিশু নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৩ জন শিশু। এছাড়া ঘটনায় একজন শিশু আহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশুরা হলো জাকির, মারুফ এবং দুই সহোদর নাহিদ ও সাকিল। এরা একই গ্রামের বাসিন্দা। নাহিদ কান্দুলা কওমি মাদ্রাসায় ও সাকিল হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত।


কানাইঘাট উপজেলার নিবাহী কর্মকর্তা তানিয়া সুলতানা আজ এ তথ্য নিশ্চিত করেছেন। ভোরে পাথর কুড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবারের বরাত দিয়ে ইউএনও জানান।


তিনি বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা তৎপরতা চালাচ্ছে। আহত এক শিশুকে উদ্ধারের পর কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


নাহিদ ও সাকিলের বাবা আলমাছ উদ্দিন বলেন, তাদের এলাকায় ওয়াজ মাহফিলকে সামনে রেখে টাকা যোগাড়ের জন্য সবাইকে ফাঁকি দিয়ে শিশুরা পাথর কুঁড়াতে যায়। তখন এই দুর্ঘটনা ঘটে।