ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২১:৫২:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুয়ায় পড়া সেই কন্যা শিশুটিকে তুলতে গিয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের মধ্যপ্রদেশে ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে যাওয়া আট বছরের সেই মেয়েকে উদ্ধার করতে গিয়ে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মধ্যপ্রদেশের বিদিশার গঞ্জবাসোদা গ্রামে এক কিশোরী খেলতে খেলতে কুয়ায় পড়ে যায়। খবর পেয়ে গ্রামবাসী মেয়েটিকে উদ্ধারের চেষ্টা শুরু করে।

অতপর সেই সময় কুয়ার দেয়াল ধসে গিয়ে বিপত্তি ঘটে। প্রায় ৪০ জন কুয়ার মধ্যে পড়ে যান। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ২০ জনের বেশি সংখ্যক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই কিশোরীর কী অবস্থায় রয়েছে, প্রশাসন সে বিষয়ে কিছু জানায়নি।
পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর অব জেনারেল (ভোপাল ডিভিশন) সাই মনোহর জানান, কুয়ার দেওয়াল ধসে যাওয়ার ফলে ৪০ জন ভেতরে পড়ে যান। ঘটনাস্থলে তিনটি জেসিবি মেশিন, এনডিআরএফ ও সেনাবাহিনী রয়েছে। সূত্র : এনডিটিভি

-জেডসি