ভারতে করোনায় আরও ৫১৮ মৃত্যু, শনাক্ত ৪১ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৫১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে তিন হাজারের বেশি। একই সময়ে দেশটিতে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৪২ জন।
রোববার (১৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫ জনে এবং মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জন।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে ভাইরাসে নতুন করে আক্রান্ত ও সুস্থ হওয়া মানুষের সংখ্যা প্রায় সমান। যদিও দৈনিক আক্রান্তের তুলনায় কিছুটা বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারবাহিকতা বজায় রয়েছে। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৪ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের বেশি।
একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে সোয়া ৪ লাখের নিচে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬০ জন।
-জেডসি
