ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজবাড়ীর সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইস‌াহাক শেখ (৩৫) ও তার মে‌য়ে শিখা (১৪)। তারা ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেয়ার প‌থে মারা যান ইস‌াহাকের ছে‌লে আব্দুল মা‌লেক (০৫)। এছাড়া এ ঘটনায় আহত হ‌য়ে হাসপাতালে ভর্তি আছেন ইসাহাক শে‌খের স্ত্রী।

নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরশহিদপুর গ্রামে। নিহত ইসহাক শেখ সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পাংশা হাইও‌য়ে থানার ওসি লিয়াকত আলী জানান, র‌াজবাড়ীর দৌলত‌দিয়া থে‌কে ছে‌ড়ে আসা মা‌হেন্দ্রা (ত্রি হুইলার) রাত পৌ‌নে ১২টার দি‌কে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি গা‌ড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

ওসি ব‌লেন, ঘাতক গা‌ড়ি‌টি শনাক্ত ক‌রে আইনগত ব্যবস্থা গ্রহণের করার চেষ্টা চল‌ছে। এ বিষ‌য়ে ম‌ামলা দা‌য়ের প্রস্তু‌তিও নেয়া হচ্ছে বলে জানান তিনি।

-জেডসি