নেত্রকোনায় কলেজছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:১৮ পিএম, ১১ নভেম্বর ২০১৭ শনিবার
নেত্রকোনায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী। সে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
কাইলাটি ইউনিয়নে তার বাড়ি। সে এ গ্রামের কৃষক লিটন মিয়ার মেয়ে।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চিরকুট পাওয়া যায়।
তার সঙ্গে পাশের গ্রামের সোহান নামে এক কলেজছাত্রের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু অভয়পাশা গ্রামের অন্য এক মেয়ের সঙ্গে সোহানের বিয়ে ঠিক হয়। শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল।
নেত্রকোনা মডেল থানা সূত্রে জানা গেছে, কলেজছাত্রীর নিজ হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটটি তার জামার ভেতরে ছিলো। চিরকুটে সোহান নামে একজনকে সে ভালবাসত এবং তার সঙ্গে প্রতারণা করে অন্য একটি মেয়েকে বিয়ে করছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে মেয়েটির আত্মহত্যার ঘটনা জানাজানি হওয়ার পর সোহানের বাড়ির লোকজন আত্মগোপন করেছে।
