ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৯:৫৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় ৪১ লাখের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪১ লাখ ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২৬৯ জন।  

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ লাখ ২৫ হাজার ৮১০ জন। শনাক্ত হয়েছে ১৯ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২৬৯ জন।

করোনাভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছে তিন কোটি ৪২ লাখ ২৬ হাজার ২৯৫ জন এবং মারা গেছে ৬ লাখ নয় হাজার ৮৫৯ জন। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।