প্রতি মাসে এক কোটি টিকা দেয়ার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
ঈদে গ্রামে যাওয়া আসার কারণে করোনাভাইরাসের সংক্রমণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকার প্রতি মাসে এক কোটি টিকা দেয়ার পরিকল্পনা আছে। কাজ চলছে সেই অনুযায়ী।
আজ রোববার (২৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকায় হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ শতাংশ এসেছে গ্রাম থেকে। ঈদে গ্রামে যাওয়া আসার কারণে করোনা সংক্রমণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে।
তিনি জানান, রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ডেঙ্গু ও করোনা রোগীদের জন্য আলাদা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়েছে।
-জেডসি
