ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:২২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নওগাঁয় ২ নারীসহ ১০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১২:৪৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা থেকে ১০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আজ সোমবার বিজিবি সদস্যরা ২ জন নারী ও ৫ শিশুজনসহ এই ১০ জন রোহিঙ্গাকে আটক করে। সকাল ৭টায় জেলার সাপাহার উপজেলায় খঞ্জনপুর সীমান্ত এলাকায় ইতস্তত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। পরে ১৪ বিজিবির খঞ্জনপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৩জন পুরুষ, ২জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। এই ৫ জন শিশুর মধ্যে ৩জন কন্যা সন্তান এবং ২ জন পুত্র সন্তান।

১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খিজির খান আটকের ঘটনা নিশ্চিত করে বলেছেন, এ রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল নাকি ভারত থেকে তাদের পুশ ইন করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়।

তবে আটক রোহিঙ্গাদের এখন পর্যন্ত ১৪ বিজিবি’র খঞ্জনপুর ক্যাম্পে রাখা হয়েছে।