৮০ শতাংশই শিশু
প্রকাশিত : ০২:১২ পিএম, ১১ আগস্ট ২০১৪ সোমবার | আপডেট: ০৫:০৭ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জলবায়ু পরিবর্তনের কারণে যেসব মানুষ মারা যায়, তার মধ্যে ৮০ শতাংশই শিশু।নতুন একটি গবেষণায় এ কথা বলা হয়েছে। গবেষণাটির ফল মোতাবেক, শিশুরাই জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ বৈশ্বিক আলোচনাগুলোয় শিশুরা অবহেলিত।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জঃ"শিশুরাই সামনের সারিতে" শীর্ষক এ গবেষণা করেছে।প্রতিবেদনটি তৈরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন বিজ্ঞানী, উন্নয়নকর্মী, স্বাস্থ্যপুষ্টি ও শিশু অধিকার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ। 