ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৯:৪৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কবি আখতার হুসেনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১১:৩৪ এএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত দেশের বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনের চিকিৎসার জন্য ৩২ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আজ প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এই অনুদানের চেক আখতার হুসেনের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবির দ্রুত সুস্থ্যতা কামনা করেন।

আখতার হুসেন দীর্ঘদিন ধরে দুরারোগ্য প্রোস্টেট গ্লান্ড ক্যান্সারে ভুগছেন।


চেক গ্রহণ করে আখতার হুসেন প্রধানমন্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি আবেগে কেঁদে ফেলেন।


এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও প্রধানমন্ত্রী আখতার হুসেন এর চিকিৎসার জন্য ৩ লাখ টাকার অনুদান দিয়েছিলেন।