ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:২৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:২৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৪) এক তরুণীর মৃত্যু হয়েছে। শহরের বঙ্গবন্ধু সড়কের পূর্ব পাশে রেলক্রসিং এলাকায় মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে দুর্ঘটনা ঘটলেও সকাল ৮টার দিকে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) ওসমান গণি জানান, তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ শনাক্ত না হলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।