ফটো সাংবাদিক রাকিব খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিত : ০২:১৯ পিএম, ১১ আগস্ট ২০১৪ সোমবার | আপডেট: ০২:২৮ পিএম, ১১ আগস্ট ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র ফটো সাংবাদিক রাকিব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে জাতি এক নিবেদিতপ্রাণ, পেশাদার ফটোসাংবাদিককে হারালো।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১১.০৮.২০১৪ 