ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৮:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৭ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।

হাসপাতালটির করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৮৮ জন ভর্তিসহ করোনার চিকিৎসা নিচ্ছেন ৫৫১ জন। এরমধ্যে আইসিইউতে আছেন ২২জন।

এদিকে জেলায় ২৪ ঘণ্টায় আরও ৩২৮ জনের করোনা শরীরে করোনা শনাক্ত হয়েছে।


-জেডসি