টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪১ পিএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
দুই ম্যাচ বাকি থাকতেই অষ্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিরিজ জয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পায় ১২৭ রানের পুঁজি। জবাবে অজিরা তুলতে পারল ১১৭ রান। তাতে ১০ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ। আর এই জয়ের মাধ্যমে অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে ঐতিহাসিক সিরিজ জয়টাও ধরা দিল টাইগারদের হাতে। টানা তিন ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর ঘটনাও এই প্রথম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক এই সিরিজ জয়ে আনন্দে ভাসছে সারা বাংলাদেশ।
