ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে ১৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ১০ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত এক দিনে প্রাণ হারিয়েছেন আরও ১৫ জন। এদের মধ্যে করোনায় মারা গেছেন সাতজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।

মঙ্গলবার সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন ময়মনসিংহের। তারা হলেন- সদর উপজেলার ফেরদৌস আলম (৩৫), আব্দুল কুদ্দুস (৮০), জরিনা বেগম (৩৫), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫)। বাকি দুজন হলেন- নেত্রকোনা সদরের রইসুদ্দিন (৬৫) ও টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মিতু আক্তার (১৫), রোজিনা খাতুন (৬৫), গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুতফা (৫০), হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০) ও নেত্রকোনা কেন্দুয়ার নার্গিস (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ২১ জনসহ ৪১১ জন রোগী হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৩১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করে ১৮৮ করোনা শনাক্ত হয়েছেন।

-জেডসি