ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৪:১২:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ফের বাড়ল করোনার সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা এক লাফে বেড়েছে ১০ হাজারের বেশি। অন্যদিকে একই সময়ে দেশটিতে মারা গেছেন ৪৯৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ১২৪ জন।

বুধবার (১১ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৫১১ জনে; মারা গেছেন ৪ লাখ ২৯ হাজার ১৭৯ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে বুধবারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বুধবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০ হাজার ১৩ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৩৫১ জনে। গত ১৪০ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২১ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বনিম্ন। এদিকে বুধবার ভারতে সুস্থতার হার অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ। মঙ্গলবারও এই হার ছিল একই অবস্থানে।


-জেডসি