ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৪:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ময়মনসিংহ মেডিকেলে শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সাত মাসের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাত জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন নয় জন।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), ত্রিশালের ইশরাত (৭ মাস), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোনা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুর সদরের ইয়াকুব আলী (৫০) ও গাজীপুরের শ্রীপুরের জুলেখা বেগম (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইলের কামাল (৪৫), নেত্রকোনা সদরের মুজিবুর রহমান (৪৫), নাবিলা (২৫), সুধা (৬৭), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), শেরপুর সদরের বিলকিস (৩৫) ও নকলার সখিনা (৫৫)।

ডা. মহিউদ্দিন খান আরও বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।

-জেডসি