ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৯:৪৯:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রবীণ নেতা হাজী মোহাম্মাদের মৃত্যুতে সংসদ উপনেতার শোক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:৫০ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার

প্রবীণ রাজনীতিবিদ, ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক সভাপতি হাজী মোহাম্মাদের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।


হাজী মোহাম্মাদ আজ শুক্রবার সকালে সাড়ে ৯টায় বিভাগদির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজেউন)। তার বয়স হয়েছিলো  ৮১ বছর।


আজ এক শোকবাণীতে সংসদ উপনেতা বলেন, ‘হাজী মুহাম্মাদ ছিলেন একজন ত্যাগী নেতা। আওয়ামী লীগের দুঃসময়ে তিনি স্থানীয় নেতা কর্মীদের আগলে রেখেছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতিকে এগিয়ে নিয়েছিলেন’।


সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যু আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি।


উপনেতা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।