ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১০:০৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মৃত্যু কমেছে, কমেছে শনাক্তও

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৩ আগস্ট ২০২১ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের প্রাণহানি হয়েছে এবং আরও ৮,৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 
 
বৃহস্পতিবার করোনায় ২১৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে করোনা শনাক্ত হয় ১০ হাজার ১২৬ জনের।  

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।