ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ৪:১১:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।

গতকাল শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর বড় মগবাজার, তালতলা গলি, জাহানবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-জেডসি