ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৭:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাঙ্গুনিয়ায় এক ঘরে ঝুলছিল দম্পতির লাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে নিজ বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন প্রবাসফেরত ইস্কান্দার এবং তার স্ত্রী রুমা।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুরমাইকুল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ইস্কান্দার ওই এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে।

স্থানীয় কয়েকজন জানান, দুই বছরেরও বেশি আগে ইস্কান্দার ও রুমার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। গত মঙ্গলবার কাতার থেকে দেশে ফেরেন ইস্কান্দার। শুক্রবার রাতে নিজ ঘরে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন বলেন, রাতে কুরমাইকুল এলাকার একটি বাড়ি থেকে এক যুবক ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের হত্যা করা হয়েছে নাকি তারা আত্মহত্যা করেছেন তা নিয়ে এখনো পরিষ্কার কিছু জানাতে পারেনি পুলিশ। এছাড়া স্থানীয় লোকজনের কাছেও বিষয়টি অষ্পষ্ট। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ।

-জেডসি