রাণী এলিজাবেথের ৭০তম বিবাহবার্ষিকী সোমবার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:০২ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৫:১১ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের ৭০তম বিবাহবার্ষিকী সোমবার ২০ নভেম্বর। রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ তাদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন। কোনো আরম্বর নয়, বরং সাদামাটাভাবেই কাটবে দিনটি।
চার সন্তানের মধ্যে তিনজনেরই (চার্লস, অ্যানী ও অ্যান্ড্রু) বিবাহ বিচ্ছেদ হলেও এই রাজ দম্পতি কয়েক দশক ধরে একই সঙ্গে বসবাস করে আসছেন। তাদের দাম্পত্য জীবনে কোন ধরনের কলহ বা দ্বন্দ্বের কথা শোনা যায়নি।
খবর এএফপি’র।
এখন, তারা সাত দশকপূর্ণ করা দম্পতিদের কাতারে শামিল হলেন।
তবে তাদের এই বিয়ে বার্ষিকী উদযাপনে কোন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়নি। কেবল বিয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে গ্রিনিচ মান সময় ১৩০০টায় ওয়েস্টমিস্টার অ্যাবের ঘন্টা বাজানো হবে।
বার্কিংহাম প্রাসাদের এক মুখপাত্র জানান, এলিজাবেথ ও ফিলিপ দিনটি রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটাবেন।
এই রাজ দম্পতির চার সন্তান, আট নাতি-নাতনী ও পাঁচ পুতি রয়েছে।
এপ্রিল মাসে তাদের আরো একটি পুতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চার্লস তনয় প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন তৃতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন।
৯৬ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ চলতি গ্রীষ্মকালের পর আর জনসম্মুখে আসেন নি। তিনি বই পড়ে ও ছবি এঁকে অবসর সময় পার করছেন।
রানী দ্বিতীয় এলিজাবেথ তার দায়িত্ব ধীরে ধীরে তার বড় ছেলে প্রিন্স চালর্সকে বুঝিয়ে দিচ্ছেন। প্রিন্স চার্লেসের বয়স ৬৯ বছর।
১৩ বছর বয়সী এলিজাবেথের সঙ্গে ১৮ বছর বয়সী সেনা কর্মকর্তা ফিলিপের ১৯৪৭ সালের ২০ নভেম্বর ওয়েস্টমিনস্টারে বিয়ে হয়।
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের (এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি) জন্ম ২১ এপ্রিল ১৯২৬। পিতা ষষ্ঠ জর্জ ও মাতা এলিজাবেথ বউয়েস। ১৯৩৭ সালে এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ ব্রিটেনের রাজার আসনে বসেন। আর সে সময় ব্রিটিশ রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী ছিলেন রাজকুমারী এলিজাবেথ। মাত্র ২৫ বছর বয়সে তার মাথায় উঠে রাজমুকুট।
